বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ফ্লোরিডায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক :


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। ফ্লোরিডা স্টেটের ওয়েষ্ট পামবীচ লেক রামাদা ইন হোটেলের কনফারেন্স হলে স্থানীয় সময় ১৭ মার্চ প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে অনুষ্ঠানটির আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম শাহীন । এ সময় ফ্লোরিডায় বসবাসরত আওয়ামী পরিবারের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন ।
ফ্লোরিডা স্টেট যুবলীগের সভাপতি দয়ান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আহম্মেদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফ্লোরিডা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ এমরান, সাধারণ সম্পাদক এম রহমান জহির, সহ-সম্পাদক কাজী হাবীব টিপু ও আইয়ুব আলী, ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল খান দিপু, কোষাধ্যক্ষ নাইম খান, সহ-সম্পাদক টিটন মল্লিক, ফ্লোরিডা মহিলা আওয়ামীলীগের সভাপতি মুলসারি খানম ও সাধারণ সম্পাদক সামসুন নাহার, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ নওশাদ রহমান পবন, ফ্লোরিডা স্টেট যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ হারুন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ, তানভীর আহম্মেদ সাংগঠনিক সম্পাদক অসীম রায়, ফ্লোরিডা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদ হোসেন, সহ-সভাপতি আলতাফ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হোসাইনসহ ফ্লোরিডা আওয়ামী পরিবারের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ।
আরইউএ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১