শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে মাতৃভাষায় শিক্ষার্থীদের চিঠি লেখা প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক :


মাতৃভাষা বাংলা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে লক্ষ্মীপুরে ‘মায়ের ভাষায় মাকে লিখি’ চিঠি লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ভাষার প্রদীপের উদ্যোগে সোমবার (১৯ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এতে শতাধিক ছাত্রী অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, সাংবাদিক কাজল কায়েস, সাজ্জাদুর রহমান, রবিউল ইসলাম খাঁন ও জামাল উদ্দিন রাফি প্রমুখ।

ভাষার প্রদীপের সমন্বয়ক ফাহাদ বিন বেলায়েত জানান, শুদ্ধ বাংলা ভাষা চর্চার প্রসারের জন্য মায়ের ভাষায় মাকে লিখি চিঠি লেখা প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। গত তিন বছর ধরে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এটি করা হচ্ছে। এ বছর ২১টিতে এ কর্মসূচির আয়োজন করা হবে। ইতিমধ্যে ১৩টি প্রতিষ্ঠানে প্রতিযোগিতা শেষ হয়েছে।

প্রসঙ্গত, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে বিনামূল্যে চিঠি লেখার কাগজ, কলম ও খাম সরবরাহ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮