শিক্ষাঙ্গন ডেস্ক :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক প্রথমমেধা তালিকা আগামী ২৮ মার্চ প্রকাশ করা হবে।
ওই দিন বিকাল ৪টা থেকে SMS এর মাধ্যমে nuatmfroll লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯টায় ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে।
ক্লাস ১০ এপ্রিল থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।