বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কমলনগরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুরের কমলনগরে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ মার্চ) সকাল ১১টায় কমপ্লেক্স মাঠে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট ছাত্রদের নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মো. ইয়াছিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা একেএম নুরুল আমিন মাস্টার, হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা মো. সফিক উদ্দিন, মাস্টার মফিজুল হক, আবু তাহের, আবুনুর সেলিম প্রমুখ।

দিবসের শুরুতে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ সাম্যবাদী দল (বাসদ), দুর্নীতি প্রতিরোধ কমিটি ও হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের পক্ষথেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১