বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে : দুদক চেয়ারম্যান

আকাশবার্তা ডেস্ক :


দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন,সব দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে। দুর্নীতিবাজরা কেউই অবৈধ আয় শান্তিতে ভোগ করতে পারবে না।মঙ্গলবার (২৭মার্চ) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাট্যশালা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশ্বসাহিত্য কেন্দ্র সভাপতি প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুদক কমিশনার জাফর ইকবাল, দুদকের সচিব ড. শামসুল আরেফিন প্রমুখ।

‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এই স্লোগানে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ দ্বিতীয় দিনে দুর্নীতিবিরোধী বিতর্ক, পোস্টার, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইকবাল মাহমুদ বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি ত্রিশ লাখ মানুষ রক্তের বিনিময়ে। এই রক্ত বৃথা হয়ে যাবে, যদি আমরা দেশকে দুর্নীতির রাহু গ্রাস থেকে মুক্ত করতে না পারি।

তিনি বলেন, দুর্নীতি মানুষের মানুষত্বকে নষ্ট করে দেয়, রাজনীতিকে করে দেয় কুলষিত, সমাজ-সংস্কৃতি সব কিছুকে কুলষিত করে দেয়।

দুদক চেয়ারম্যান বলেন, আমরা শুনেছি অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের দুর্নীতির কথা শুনেছি। এর মাধ্যমে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে কুলষিত করে দিয়েছে।

তিনি বলেন, দুর্নীতি সব কিছুকে কলঙ্কিত করে দেয়। এত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গায়ে আমরা কলঙ্কের তিলক লাগতে দিতে পারি না।

তিনি বলেন, আমরা এই বছর দুর্নীতিবাজদের প্রায় ৭০ ভাগ শাস্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমরা একশত ভাগ শাস্তি নিশ্চিত করতে চাই। আমরা প্রতিটা দুর্নীতিবাজের শাস্তি নিশ্চিত করতে চাই।

 সূত্র : এএইচ/আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০