সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ফেসবুক কেলেঙ্কারি : আনুষ্ঠানিক তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের

 আন্তর্জাতিক ডেস্ক :


ফেসবুকের তথ্য কেলেঙ্কারি সংক্রান্ত ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এক বিবৃতিতে সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

এফটিসি-এর ভারপ্রাপ্ত পরিচালক টম পাহল জানান, ফেসবুকের ‘প্রাইভেসি প্র্যাকটিস’ সম্পর্কে প্রকাশিত সংবাদ রিপোর্টগুলোকে খুবই গুরুত্বের সাথে নিয়েছে এফটিসি। তারা একটি উন্মুক্ত তদন্ত শুরু করতে যাচ্ছে।

জানা গেছে, ফেসবুক কোম্পানিকে প্রশ্ন সম্বলিত একটি চিঠি পাঠিয়েছে এফটিসি। পাঁচ কোটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কীভাবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের কাছে গেলো-কোম্পানিটির কাছে চিঠিতে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সিনেটর এড মার্কে এক টুইট বার্তায় জানান, ফেসবুক কোনোধরনের বাধ্যতামূলক চুক্তি লঙ্ঘন করেছে কি-না সে সম্পর্কে খতিয়ে দেখবে এফটিসি।

প্রসঙ্গত, ফেসবুকের বিরুদ্ধে তদন্তে নামছে যুক্তরাজ্যও। দুই দেশের রাজনীতিবিদরা চান মার্ক জাকারবার্গ স্বীকারোক্তি দিক। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারবার্গ জানান, তিনি স্বীকারোক্তি দিতে প্রস্তুত আছেন।

সূত্র : সিএনএন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31