সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান। বুধবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে আসেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিল মনজুসহ স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং মেম্বাররা।

পরিদর্শনকালে সদর ইউএনও মোহাম্মদ নুরুজ্জামান অগ্নিকান্ডের কারণ সম্পর্কে জানতে চান। পরে তিনি স্থানীয় চেয়ারম্যান এবং বাজার কমিটিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে উপজেলা পরিষদে প্রেরণের জন্য দায়িত্ব দেন। এ সময় ইউএনও বলেন, দোকানঘর নির্মাণকালে গিঞ্জি পরিবেশ পরিহার করতে হবে এবং বাজারের জলাশয় রক্ষণাবেক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, বুধবার ভোর ৪দিকে চন্দ্রগঞ্জ বাজারের ভবভদ্রী ব্রীজ সংলগ্ন এলাকায় চা দোকানের গ্যাস সিলিন্ডারের চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বিভিন্ন ধরণের অন্তত ১৫টি দোকান পুড়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930