রবিবার ২১শে জুন, ২০২৬ ইং ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

মুহূর্তে মাথাব্যাথা কমানোর চার উপায়

লাইফস্টাইল ডেস্ক :

বহু কারণেই মাথাব্যথা হতে পারে আপনার। যেমন, আবহাওয়ার পরিবর্তন, মানসিক চাপ, শারীরিক পরিশ্রম ইত্যাদিসহ আরো অনেক কারণ এর অন্তর্ভুক্ত হতে পারে।

মাথাব্যথার সমস্যায় ভুগেন না এমন লোক কমই পাওয়া যাবে; কেউ সারা দিন-রাত ধরে, আবার কেউ ঘণ্টা-দুই ঘণ্টা ধরে এই যন্ত্রণায় ভুগতে থাকেন।

আজ মাথাব্যাথা কমানোর দুর্দান্ত চারটি টিপস তুলে ধরবো, যা নিমিষেই দূর করবে মাথার এই যন্ত্রণা।

ম্যাসাজ :

রগের দুই পাশ বা ঘাড়ের কাছে কিছু সময়ের জন্য আঙুল দিয়ে ম্যাসাজ করুন। এটি বেশ কার্যকর পদ্ধতি। আঙুলের ডগার চাপ ব্যথার উৎপত্তিস্থলে গিয়ে কাজ করে।

আলো কমান :

মাথায় যন্ত্রণা শুরু হলে ঘরের আলো কমিয়ে দিন। কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপ বা মোবাইল ফোন থেকে দূরে থাকুন। বাইরে থাকলে ভালো মানের রোদচশমা ব্যবহার করুন।

এসেনশিয়াল অয়েল :

আঙুলের ডগায় এসেনশিয়াল অয়েল নিয়ে কপালে আর রগে ম্যাসাজ করুন। ল্যাভেন্ডার বা পিপারমিন্টের মতো কোনো সুগন্ধি তেল দিয়ে ম্যাসাজ করলে মাথা যন্ত্রণা অনেকটাই কমে।

চা-কফি :

চা বা কফিতে উপস্থিত ক্যাফেইন মাথার যন্ত্রণা কমাতে বিশেষ ভূমিকা পালন করে। কালো চায়ে আদা, লবঙ্গ ও মধু মিশিয়ে খেলে মাথার যন্ত্রণায় আরাম পাওয়া যায়। তবে অবশ্যই পরিমিত পরিমাণে চা পান করতে হবে, নয়তো উপকার না-ও পাওয়া যেতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০