বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

স্মৃতিতে বঙ্গবন্ধু জাদুঘর

ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর একটি বাড়ি। যে বাড়িটি বহন করছে বাঙালি জাতির অনেক স্মৃতি চিহ্ন। যেখানে থেকে বঙ্গবন্ধু মুজিব নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের মুক্তি সংগ্রামের।

একই সাথে ১৯৭৫ সালের ১৫ আগস্টের বীভৎস ঘটনার সাক্ষী বহন করছে বাড়িটির প্রত্যেকটি দেয়াল এবং সিঁড়ি। সবখানে গুলি আর রক্তের ছোপ ছোপ চিহ্ন। তিনতলা এই ভবনটিকে বলা হয় বঙ্গবন্ধু ভবন। ১৯৯২ সালে স্কুলজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হলেও যে বাড়ি দেখার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি।

এখন রাজনীতি থেকে অনেক দূরে পেশাগত জীবনের (সাংবাদিকতা) ১০ বছর পর গত ৩০ এপ্রিল/১৭ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাই। পুরো ভবনের প্রত্যেকটি কক্ষ ঘুরে ঘুরে দেখতে দেখতে ছাদ পর্যন্ত গেলাম। দেখলাম সেই বীভৎসতা আর নৃশংসতা। ভাবলাম এই বুঝি বাঙালির প্রতি বঙ্গবন্ধুর আকাশ চুম্বি ভালোবাসার প্রতিদান।

দর্শনার্থী মন্তব্যের বইতে লিখলাম, খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে তুমি হলে জাতির জনক। তোমার নেতৃত্বে আমরা পেলাম একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি গর্বিত, আমি একটি স্বাধীন দেশের নাগরিক। বঙ্গবন্ধু তোমায় লাখো কোটি সালাম।

১৯৯৭ সালে এই বাড়িটি জাদুঘরে রূপান্তর করা হয়। সপ্তাহে বৃহষ্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এটি খোলা থাকে। বুধবার এটি বন্ধ থাকে। এছাড়াও সরকারি সকল ছুটির দিনগুলিতেও এই জাদুঘর বন্ধ থাকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০