সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নোংরা মানসিকতায় দগ্ধ সাংবাদিকতা পেশা

সাংবাদিকতা মহান পেশা। এই পেশা এখন সাংবাদিকদের মধ্যে কারো কারো নোংরামির কারণে জ্বলে-পুড়ে দগ্ধ হচ্ছে। ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট কারণে চলছে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি। যা রীতিমত একটি হাস্যকর এবং বেদনদায়ক অবস্থার সৃষ্টি করেছে। অথচ দেশ, সমাজ, মানুষ দাবি করেন আমরা নাকী সমাজের আয়না।

আমি কারো বিরুদ্ধে অভিযোগ করতে চাইনা। কারো বিরুদ্ধে কলম ব্যবহার করতে চাইনা। এসব নোংরামি পছন্দ করিনা। লক্ষ্মীপুরে ৯০ দশকের পর কোন এলাকায় কখন কোন সন্ত্রাসী বাহিনী কাজ করেছে, কারা এর সাথে জড়িত তা প্রশাসনের পুরনো ফিরিস্ত উল্টালে বিস্তারিত পাওয়া যাবে। হঠাৎ করে কাউকে ঘায়েল করার জন্য কোন একটি ব্যক্তির নাম ব্যবহার করে বাহিনীর নাম লিখলেই তা মানুষ বিশ্বাস করবে এটি যারা মনে করেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন।

নিজের অপকর্মের কারণে কেউ প্রত্যাখ্যাত হলে তার জন্য অন্যকে দায়ী করা নেহায়েত অন্যায় নয় শুধু অপরাধও বটে। সাংবাদিকতা নীতিমালায় ব্যক্তিগত আক্রোশে মিডিয়া ব্যবহার করার সুযোগ নেই। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করেনা এবং সব সময় সবার অবস্থা খারাপও থাকেনা। একথা সবাইকে মনে রাখতে হবে। আমরা যারা সাংবাদিকতা পেশায় আছি, আমাদের সবার কাছে কাগজ-কলম আছে। এমন নয় যে, আমি লিখতে জানিনা। আমি কাউকে আক্রমন করে লিখতে চাইনা। সময় বলে দিবে আমরা কে কোথায় থেকে এসেছি। কে কোন দলের অনুসারি। কার সামাজিক ও পারিবারিক পরিচয় কী? আল্লাহ আমাদের সুমতি দান করুক। সঠিক সাংবাদিকতা জয় হোক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930