সোমবার ২২শে জুন, ২০২৬ ইং ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

জেনে নিন কন্ডিশনার ব্যবহার করার সঠিক নিয়ম

লাইফস্টাইল ডেস্ক : 

অনেক নারীই সিল্কি আর শাইনিং চুলের জন্য কন্ডিশনার ব্যবহার করে থাকেন। কিন্তু অনেকেই আবার নিয়মিত ব্যবহারের পরেও কাঙ্কিত ফলাফল পান না। ভাল মানের কন্ডিশনার নিয়মিত ব্যবহার করে যারা আকর্ষণীয় চুল পাচ্ছেন না তারা হয়তো সঠিক নিয়মে কন্ডিশনার ব্যবহার করছেন না। আর তাই জেনে নিন কন্ডিশনার ব্যবহারের সঠিক কিছু নিয়ম।

১) প্রথমত, কন্ডিশনার চুলে দেয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে, চুলে কোনো শ্যাম্পু অবশিষ্ট নেই। শ্যাম্পু করার পর ভাল করে ধুয়ে নিন চুল। শ্যাম্পুর শেষ বিন্দু চুল থেকে সরে গেলে তবেই কন্ডিশনার দিন।

২) অনেকেই মনে করেন কন্ডিশনার অনেক বেশি দিতে হয়। এটা ভুল ধারণা। ছোট একটি মুদ্রার সমান কন্ডিশনার আপনার হাতের তালুতে নিন। তারপর দুই হাতের তালুতে ভাল করে ঘষে নিন। সবশেষে আঙ্গুল দিয়ে চুলের মধ্যে কন্ডিশনার মাখিয়ে নিন।

৩) চুলের আগা থেকে গোড়ার দিকে আস্তে আস্তে হাতের আঙ্গুল দিয়ে চুলে মাখিয়ে নিন কন্ডিশনার।

৪) মনে রাখবেন, কন্ডিশনার দেওয়া হয় চুলে। তাই মাথার ত্বকের চামড়ায় কন্ডিশনার দিবেন না। মাথার স্কালপে যেন কন্ডিশনার না লেগে যায় সেদিকে খেয়াল রাখবেন।

৫) আমরা অনেক সময়ই কন্ডিশনার ব্যবহারের ইতিবাচক ফল দেখতে না পাওয়ার কারণ হল আমরা কন্ডিশনার প্রয়োগ করেই সাথে সাথে ধুয়ে ফেলি। এটা ঠিক না। চুলে কন্ডিশনার মাখিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন।

৬) সবশেষে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। ততক্ষণ ধুতে থাকুন যতক্ষণ না আপনার মনে হচ্ছে যে, আপনি সিল্কি, মসৃণ এবং চকচকে চুল পাচ্ছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০