নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক এম এ মালেক আর নেই, (ইন্নালিল্লাহি………রাজিউন)। সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, আট ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক এম এ মালেকের ছেলে নাজির উদ্দিন রানা লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য। তিনি জানান, বিকেল ৪টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে তাঁর প্রথম নামাজে জানাজা ও বাদ আসর সমসেরাবাদ এলাকায় চুনিহাজী জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাংবাদিক এম এ মালেকের মরদেহ দাফন করা হবে।
সাংবাদিক এম এ মালেকের মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল ও প্রেসক্লাবের কার্যকরী কমিটিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এএইচ/এবি