শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

শ্রদ্ধা-ভালোবাসায় চিরশায়িত সাংবাদিক এম এ মালেক

নিজস্ব প্রতিবেদক :


শ্রদ্ধায় ভালোবাসায় লক্ষ্মীপুরের সমসেরাবাদ এলাকায় পারিবারিক কবরস্থানে চিরশায়িত হলেন, প্রবীণ সাংবাদিক এম এ মালেক। তিনি লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য ছিলেন।

সোমবার (৯ এপ্রিল) বিকালে প্রেসক্লাব প্রাঙ্গণে মরহুমের প্রথম ও পৌরসভার সমসেরাবাদ এলাকার সুন্নী হাওলাদার জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে জেলার কর্মরত সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এরআগে সকালে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে কুমিল্লায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৮ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র এমএ তাহের, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন ও জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ হারুনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পাড়া-প্রতিবেশী, পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮