শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীর পরবর্তী টার্গেট তারেক রহমান

আকাশবার্তা ডেস্ক :


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাকে তিলে তিলে নিঃশেষ করার প্রক্রিয়ার পর এখন পরবর্তী টার্গেট হচ্ছেন তারেক রহমান।

বুধবার (১৮এপ্রিল) রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ প্রচার আসাদুল করিম শাহীন, সহ দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।

এক প্রশ্নের জবাবে রিজভী আহমেদ বলেন, এটাতো শেখ হাসিনার বিচার। এখানে কোনো আইনের শাসন নেই। এটা শেখ হাসিনার বিচার, আওয়ামী বিচার প্রকৃত আইনের বিচার নয়। আইনের শাসনকে কালো কাপড় দিয়ে তুলে রেখেছে।বিচারকরা কখনো কখনো ন্যায়ের পক্ষে রায় দিলে তারা দেশে থাকতে পারেন না। সুতরাং তিনি তো চাইবেন রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করতে।

রিজভী আরও বলেন, শেখ হাসিনা যেমন অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসনকে কারারুদ্ধ করে রেখেছে, জুলুম নির্যাতন করছে তার চিকিৎসা করতে দিচ্ছে না।মানসিক ও শারীরিক ভাবে হেনস্তা করছে। এখন শেখ হাসিনার পরবর্তী টার্গেট হচ্ছেন তারেক রহমান। তাকে টার্গেট করে তার যে মনের ক্ষোভ ও প্রতিহিংসা চরিতার্থ করার রোডম্যাপ খোলার চেষ্টা করছেন। এতে লাভ হবে না। কারণ পৃথিবীর সব দেশ তো আর শেখ হাসিনা মত একনায়কতান্ত্রিক গণতন্ত্রের দেশ নয়। অন্যান্য দেশে মানবিক মুল্যবোধ আছে। সেখানে অনেক কিছুই মানবাধিকারের সঙ্গে জড়িত আছে।

খালেদার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আমরা বারবার বলে আসছি, খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার প্রক্রিয়া চালাচ্ছে সরকার। সরকারি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসায় নানা ব্যবস্থার কথা বললেও কারাগারে চিকিৎসা হচ্ছে না। এতেই বোঝা যাচ্ছে সরকারের গভীর চক্রান্ত রয়েছে।
এ সময় খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি জানান রিজভী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১