শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
ফাইল ফটো

দেশের নারী সমাজকে সর্বপ্রথম সম্মানীত করেছেন শেখ হাসিনা

আকাশবার্তা ডেস্ক :


শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের নারী সমাজকে সর্বপ্রথম সম্মানীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে ভর্তি কিংবা চাকরীতে শুধুমাত্র বাবার নাম লেখা হত। এখন বাবার সাথে মায়ের নামও বাধ্যতামূলক করা হয়েছে।মন্ত্রী আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী সমাজ। তার ওপর দেশের নারীরা অশিক্ষা ও কুসংস্কারের কারণে বেশি অবহেলিত।

শেখ হাসিনা ৯৬ সালে ক্ষমতায় আসার আগে কোর্টে মহিলা জজ কিংবা সচিবালয়ে কোনো মহিলা সচিব ছিলেন না, তাই নারী সমাজকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম এ সকল স্থানে নারীদের নিয়োগ দিয়ে সম্মানীত করেছেন।

শুক্রবার (২০এপ্রিল) দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যেগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক হোসনে আরা মান্নানের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহামুদা বেগম কৃক, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শারমীন মৌসুমি কেকা প্রমুখ।

পরে বিকেল ৪টায় নলছিটিতে প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ‘সোনালী স্বপ্নের দেশে’ শিরোনামে বাংলাদেশ বেতারের এক বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীল, উপ পরিচালক সালাহ্ উদ্দিন আহমেদ ও ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ হামিদুল হক।

নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ বেতার আয়োজিত এ অনুষ্ঠানে বরিশালের আঞ্চলিক পরিচালক এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বি এম কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আক্তারুজ্জামান খান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১