শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, হাসপাতালে লাশ রেখে পালিয়েছে স্বামী (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে জোসনা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ^শুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। (আজ) শনিবার সকালে গৃহবধূর লাশ সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী সুজনসহ অন্যান্যরা। সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, বিয়ের পর থেকে গৃহবধূ জোসনা বেগম ও তার পরিবারকে যৌতুকের জন্য চাপ দেয় স্বামী সুজনসহ শ^শুরবাড়ির লোকজন। এনিয়ে প্রায় জোসনা বেগমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাত স্বামীসহ অন্যান্যরা। যৌতুকের জন্য ঘটনার আগেরদিন শুক্রবার দিনে এবং রাতে স্বামী সুজনসহ একাধিক বার তাকে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। একপর্যায়ের রাতের কোন এক সময় জোসনা বেগমকে পিটিয়ে হত্যা করে তারা।

এ ঘটনা ধামা-চাপা দেয়ার জন্য সকালে নিহতের লাশ সদর হাসপাতালে নিয়ে আসে স্বামী সুজন ও পরিবারের অন্যান্যরা।

পরে সদর হাসপাতালের জরুরী বিভাগে জোসনার লাশ রেখে পালিয়ে যায় সুজন ও শ^শুরবাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, সকালে জোসনা বেগম নামে এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে তার স্বামী সুজন। পরে হাসপাতালে তার লাশ রেখে পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮