মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ইয়াবাসহ নারী ক্রিকেটার আটক

আকাশবার্তা ডেস্ক :


চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ নাজবীন খান মুক্তা নামে এক নারী ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর ৫টায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী।মুক্তা ময়মনসিংহের ত্রিশাল মঠবাড়ি এলাকার আবুল খায়ের কাজলের মেয়ে। ঢাকাতে সেগুনবাগিচায় থাকছিলেন। মুক্তা ঢাকা প্রিমিয়ার লিগে আনসার দলের নিয়মিত ক্রিকেটার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণিতে ভর্তি হলেও অনিয়মিত হওয়ায় ভর্তি বাতিল হয়।

ওসি প্রণব চৌধুরী বলেন, কক্সবাজার থেকে গ্রীনলাইন পরিবহণের এসি বাসে ঢাকা যাচ্ছিলেন নারী ক্রিকেটার মুক্তা। শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় তাকে তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কক্সবাজারের নাহিদ নামের একজনের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় তার সহযোগী রিপনকে সরবরাহ করার কথা মুক্তা স্বীকার করেছেন বলেও তিনি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১