শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

খালেদার মুক্তি দাবি : ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির

আকাশবার্তা ডেস্ক :


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে সাতদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো।রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিগুলো হলো— ২২ এপ্রিল ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, ২৩ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, ২৫ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে (স্থান ও সময় পরে জানানো হবে), ২৬ এপ্রিল ছাত্রদলের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ, ২৭ এপ্রিল সারাদেশে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আরোগ্য কামনা করে বাদ জুমা দোয়া মাহফিল, ২৮ এপ্রিল যুবদলের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ, ২৯ এপ্রিল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ।

এছাড়া ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ- প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১