রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

হার্টকে সুস্থ রাখতে প্রত্যেকদিন বাদাম খান

স্বাস্থ্য ডেস্ক :


বাদাম আপনার হার্টকে দীর্ঘদিন সতেজ রাখতে পারে৷ এমনটাই জানাচ্ছে গবেষণা৷ সেই গবেষণা থেকে জানা গেছে উল্লেখযগ্য এই তথ্য। বাদাম বা শস্য দানা থেকে প্রাপ্ত প্রোটিন যা হৃদযন্ত্রের জন্য উপকারী৷

হৃদয়কে সুস্থ রাখতে এখনই খাদ্যতালিকায় যোগ করুন বাদাম৷ গবেষণা থেকে আরও একটি তথ্য জানা যাচ্ছে রেড মিটে থাকা হাই প্রোটিন হৃদরোগে আক্রান্ত ব্যাক্তিদের ক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনাকে বাড়ায়৷

এপিডেমিওলজি ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, যারা প্রাণিজাত প্রোটিন গ্রহণ করছেন তাদের ৬০ শতাংশ মানুষের কার্ডিওভাসকুলার রোগে (CVD) আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে৷

অন্যদিকে যেসব ব্যাক্তিরা বাদাম বা শস্যজাত অর্থাৎ উদ্ভিজ প্রোটিন গ্রহণ করেছেন তারা তুলনামূলক ভাবে এই রোগে কম আক্রান্ত হয়েছেন৷ এক্ষেত্রে আক্রান্তের পরিমান ৪০ শতাংশ৷

ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা ইউনিভার্সিটির গ্যারি ফ্রেজার বলেন, ‘খাদ্যতালিকায় থাকা ফ্যাট কার্ডিওভাসকুলার রোগের ক্ষেত্রে যেমন ঝুঁকির কারণ তেমনই প্রোটিন ঝুঁকির পরিমাণকে অনেকাংশে বাড়িয়ে তোলে৷’

তিনি বলেন, ‘এই নয়া তথ্য আমাদের সামনে এই ছবি তুলে ধরছে যে এই সমস্ত খাবারে থাকা প্রোটিন কিভাবে মানবশরীরে প্রভাব ফেলছে৷’

গবেষণাটির জন্য একটি পুরো দল ৮১,৩৩৭ জন পুরুষ এবং মহিলার শরীরে অ্যানিম্যাল প্রোটিন এবং প্ল্যান্ট প্রোটিন মধ্যে তুলনা করা হয়েছে৷ হেলদি ডায়েটের মধ্যে অবশ্যই প্রোটিন থাকাটা জরুরি৷ সেক্ষেত্রে প্রাণিজাত প্রোটিনের পরিমাণ কমিয়ে এনে যদি উদ্ভিদজ প্রোটনের ভাগ বেশী করে রাখা যায় তবে তা স্বাস্থ্যের পক্ষে ভাল৷

তাহলে বুঝতেই পারছেন শরীর সুস্থ রাখতে নিরামিষ খাওয়াটা কতটা উপকারী!

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১