বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

ক্লে-কোর্টে ৪শ’তম জয়ে ফাইনালে নাদাল

ক্রীড়া ডেস্ক :


চতুর্থ বাছাই বেলজিয়ামের ডেভিড গফিনকে হারিয়ে বার্সেলোনা ওপেন টেনিসের ফাইনালে উঠলেন শীর্ষ বাছাই স্পেনের রাফায়েল নাদাল। গত শনিবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে গফিনকে সরাসরি সেটেই হারিয়েছেন নাদাল।

আগের তিন ম্যাচে সহজ জয় দিয়ে সেমিফাইনালে উঠেছিলেন নাদাল। তাই শেষ চারে স্পষ্টভাবেই ফেভারিট ছিলেন ক্লে-কোর্টের রাজা নাদাল। সরাসরি সেটে জিতে ক্লে-কোর্টে টানা ৪৪তম সেট জয়ের নজির গড়েন তিনি। এছাড়া ক্লে-কোর্টে এটি ৪০০তম জয় ছিলো নাদালের।

সেমিফাইনালে গফিনকে দাড়াতেই দেননি নাদাল। ফলে ৬-৪ ও ৬-০ গেমে জিতে এগারতম শিরোপা জয়ের আরও কাছে নাদাল। গেল সপ্তাহে মন্টে কার্লো ওপেনে ১১তম শিরোপা জয় করা নাদাল বলেন, ‘আমার লক্ষ্য পূরণের পথেই আমি এগোচ্ছি। আশা করি, ফাইনাল জিতে শিরোপা নিজের করে নিতে পারবো।’

ফাইনালে নাদালের প্রতিপক্ষ অবাছাই গ্রিসের স্টিফানোস সিটসিপাস। এই প্রথম কোনও এটিপি টুর্নামেন্টের ফাইনালে উঠলেন বিশ্বেও এই ৬৩ নম্বর খেলোয়াড়। সেমিতে পঞ্চম বাছাই স্পেনের পাবলো কারিনো বুস্তাকে ৭-৫ ও ৬-৩ গেমে হারান সিটসিপাস।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১