বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ ইং ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

বড় পর্দায় তারকা হতে চায় ফারদিন

আকাশবার্তা বিনোদন ডেস্ক :
ফারদিন সাজল, জন্ম ৩০ নভেম্বর ১৯৯৫। বাড়ি খুলনা জেলায়। ফ্যামিলি মেম্বার তিন ভাই, এক বোন আর মা-বাবা। ফারদিন সবার ছোট। বড় ভাই মাস্টার্স শেষ করেছে। মেজো ভাই লন্ডনে থেকে মেরিন ইঞ্জিনিয়ার পড়ছে। আর ফারদিন সাজল গ্রীন ইউনিভার্সিটিতে এবার ৩য় সেমিস্টারের ছাত্র। বাবা পেশায় ব্যবসায়ী। ফারদিন সাজলের জীবনের লক্ষ্য একটু অন্যদের থেকে আলাদা। সেও জীবনে অনেক বড় হতে চায়। তবে তার ইচ্ছা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া নয়। সে হতে চায় তারকা। সেভাবেই তৈরি করছেন নিজেকে। এখন মিডিয়াতে কাজ করলেও নিজেকে আড়াল করে রেখেছেন তিনি। তার ইচ্ছা পড়ালেখা শেষ করে দর্শকদের সামনে সরাসরি নিজেকে তুলে ধরবেন।
অভিনয়ের পাশাপাশি নিয়মিত গান এবং নাটকের গল্প লেখেন তিনি। তার লেখা গল্পে নতুন একটি নাটকের কাজ চলছে। কিছুদিনের মধ্যে নাটকটি রিলিজ হওয়ার কথা রয়েছে।
আকাশবার্তার সাথে এক সাক্ষাতকারে ফারদিন সাজল জানায়, এখন শুধু পড়ালেখা নিয়েই ভাবছেন তিনি। অভিনয় বা তারকা হিসেবে খ্যাতি অর্জনের লক্ষ্য তার ফ্যামিলি খুব একটা সাপোর্ট করেনা। তবুও ফারদিন এগিয়ে যেতে চাই। সে প্রমাণ করতে চায় অন্যদের মত আমিও পারি।

ফারদিন সাজল বলেন, আমি চাই অনেক বড় হই। কিন্তু আর দশজনের মতো করে নয়। আমি আমার মতো করে বড় হতে চাই। সবার ইচ্ছা ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিষ্টার হওয়া কিন্তু আমারটা একটু আলাদা। এটার জন্য মানুষ আমাকে কে কী বলল তা নিয়ে আমার কিছু যায় আসেনা। কারণ আমি আমার জায়গাতে ঠিক আছি। অন্য মানুষের কথায় কান দেয় বোকা মানুষেরা।

আমি মনে করি প্রতিটা মানুষের জীবনযাপন আলাদা আলাদা। কেউ কারো মতো না। সুতরাং ইচ্ছে শক্তি আলাদা থাকতেই পারে। এ ধরণের বিষয় নিয়ে যারা হাসাহাসি করে। আমি মনে করি তারা জ্ঞানহীন মানুষ। সমাজে চিত্ত বিনোদনের জন্যও মানুষের খুব দরকার হয়।
ফারদিন বলেন, বিবিএ পড়াশোনা শেষ করে একেবারে বড় পর্দায় পুরোদমে কাজ শুরু করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১