রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বেকারত্ব দূর করতে না পারলে স্বাধীনতা অর্জন ব্যর্থ হয়ে যাবে : লক্ষ্মীপুরে মেনন

আকাশবার্তা ডেস্ক :


বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘ বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে এখনো আয় বৈষম্যতা রয়েছে, তা দূর করতে হবে। তিনি বলেন, বেকারত্ব দূর করতে না পারলে স্বাধীনতা অর্জন ব্যর্থ হয়ে যাবে। দেশে উন্নয়ন হবেনা বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরো বলেন, কেউ খাবে, কেউ খাবেনা তা হতে পারেনা এবং হবেনা। অন্যান্য উন্নয়নশীল দেশে এমনি হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে এমনটি হলে সমাজে স্থীতিশীলতা নষ্ট হবে।

রোববার (0৬ মে) দুপুরে লক্ষ্মীপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা সমাজ সেবা কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেনন।

মন্ত্রী আরো বলেন, সমাজ সেবা কার্যালয়ে চাকুরী করে শুধু সভা সেমিনার আর কর্মসুচি পালন করলেই হবেনা। দায়িত্ব নিয়ে সমাজের সুবিধা বি ত মানুষের জন্য নিরলসভাবে কাজ করতে হবে।’ এ সময় উপস্থিতি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের চট্রগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ড. নাজনীন কাউসার, উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

পরে রাশেদ খান মেনন নির্মানাধীন ডায়াবেটিক হাসপাতাল ভবন পরিদর্শন করেন। বিকেল সাড়ে ৪টার লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও বিকাল সাড়ে ৫টায় মান্দারী বাজারে দলীয় সমাবেশে বক্তৃতা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০