শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার
ইয়াবাসহ মাদক সম্রাট বাবুল গ্রেপ্তার।

ভবভদ্রীর মাদক সম্রাট সেই বাবুলকে ইয়াবাসহ ফের গ্রেপ্তার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর ও নোয়াখালী সীমান্তের দুর্ধর্ষ মাদক সম্রাট আবুল বাশার ওরফে বাবুলকে (৩০) ইয়াবাসহ আবারো গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার দুপুরে মাদকদ্রব্য আইনে দায়েরকৃত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে রোববার রাতে বেগমগঞ্জের ভবভদ্রী গ্রামে অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এএসপি নরেশ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাবুল ভবভদ্রী গ্রামের কড়িম উদ্দিন বেপারী বাড়ির মৃত আবুল কালাম আজাদের পুত্র।

র‌্যাব ও স্থানীয়রা জানায়, নোয়াখালীর বেগমগঞ্জ ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ সীমান্তবর্তী ভবভদ্রী গ্রামসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে আবুল বাশার বাবুল।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের একদল র‌্যাব সদস্য ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কড়িম উদ্দিন বেপারী বাড়িতে বাবুলের বসতঘর ঘেরাও করে ফেলে র‌্যাব সদস্যরা। পরে বসতঘরে তল্লাশী চালিয়ে ১২৫ পিস ইয়াবা ও তাদের ব্যবহৃত ৩টি মোবাইল সেটসহ ইয়াবা বিক্রেতা বাবুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বাবুলের বিরুদ্ধে এরআগেও বেগমগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮