বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
শোকসভায় মঞ্চে আগত অতিথিবৃন্দ।

চন্দ্রগঞ্জে মরহুম কাজী হারুনের স্মরণে শোকসভা

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সাবেক ছাত্রনেতা মরহুম কাজী হারুনুর রশিদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে এ সভার আয়োজন করে ইউনিয়ন শ্রমিকলীগ। এতে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের সাবেক সভাপতি ইয়াকুব আলী।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী ওবায়দুল হক পাটোয়ারী, মরহুমের ভাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা কাজী মোস্তফা কাজল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, সদর (পূর্ব) যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গৌতম মজুমদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন মাসুদ, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন, মরহুমের ছোট ভাই চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু।

শোকসভায় আগত দর্শক।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, চন্দ্রগঞ্জ থানা তরুণলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ।

উল্লেখ, মরহুম কাজী হারুনুর রশিদ আশির দশকে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। গত ২৯ এপ্রিল মালেয়েশিয়ায় অবস্থাকালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। পরে গত ৪ মে শুক্রবার রাতে মরহুমের মরদেহ বিমানযোগে ঢাকার আসার পর শনিবার বিকালে চন্দ্রগঞ্জের দেওপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপণ করা হয়। ৫১ বছর বয়সী সাবেক এই ছাত্রনেতা মৃত্যুকালে বৃদ্ধ মা, দুই ছেলে, পাঁচ ভাই, এক বোন-ভগ্নিপতি, ভাগিনা-ভাগনী, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে যান।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১