বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরের রাজেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী

নিজস্ব প্রতিবেদক :


বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন, লক্ষ্মীপুরের শাহ আশরাফ আহমেদ রাজেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও স্নাতকোত্তর শেষে ঢাকা ধানমন্ডি ল’ কলেজে শেষবর্ষে অধ্যয়ন করছেন।

শাহ আশরাফ আহমেদ রাজেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের ডা. তোফায়েল আহমেদের ছেলে। রাজেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের কমিটিতে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। ওই সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।

বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে সক্রিয়ভাবে অবদান রাখতে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে ফরম জমা দেন। গত শনিবার (৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের কাছে তার জীবন বৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন ১১ ও ১২ মে সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা রয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ সম্মেলনকে ঘিরে একদিকে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। অন্যদিকে মেধাবী ও বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীদের মূল্যায়ন করবে বলে বিশ্বাস করছেন দলীয় ত্যাগী নেতা-কর্মীরা।

জানা গেছে, আওয়ামী পরিবারের সন্তান রাজেন স্কুল ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করেন। পরে তিনি কমলনগর ও লক্ষ্মীপুরের ছাত্রলীগের বিভিন্ন সময় একাধিক পদে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি সক্রিয়তার সাথে ছাত্রলীগের কার্যক্রম চালিয়েছেন। ২০১২ সালের বিশ্ববিদ্যালয়ের কমিটিতে তিনি কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদেও প্রার্থী হন। তবে চট্টগ্রামে আঞ্চলিকতা ও বিভিন্ন রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে পদ বঞ্চিত তিনি। পরে তাকে ২০১৬ সালের (সুজন-টিপু) কমিটিতে সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়।

রাজেন পারিবারিকভাবে আওয়ামীলীগ পরিবারের সদস্য। তার বাবা ডা. তোফায়েল আহমেদ লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের তৎকালীন সিনিয়র সহ-সভাপতি ছিলেন। একই কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে দুইবার নির্বাচন করেন। বর্তমানে তিনি সরকারি চাকরীজীবী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০