বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বাংলাদেশে ক্রিকেটাররা টুইটার-ফেসবুকেও শীর্ষ তারকা

ক্রীড়া ডেস্ক :


বাংলাদেশে মাঠে যেমন, সোশ্যাল মিডিয়াতেও সবচেয়ে বড় তারকা দেশের ক্রিকেটাররাই।বাংলাদেশে ফেসবুক যতটা, টুইটার সেই তুলনায় এখনো তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি।কিন্তু তারপরও, বাংলাদেশে টুইটারে মানুষ সবচেয়ে বেশি অনুসরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তাদের অনুসারীর সংখ্যা ২০ লাখের মত। তারপরই মানুষ নজর রাখছে শীর্ষ ক’জন ক্রিকেটারের ওপর।

ফলোয়ার বা অনুসারীর সংখ্যার বিচারে টুইটারে শীর্ষ দশের চারজনই ক্রিকেটার। সাকিব আল হাসনকে ফলো করেন ১৩ লাখেরও বেশি মানুষ। মুশফিকুর রহিমের অনুসারী ১০ লাখেরও বেশি, তামিম ইকবালের সাড়ে সাত লাখ এবং মুস্তাফিজুর রহমানের অনুসারী ছয় লাখের বেশি।

ক্রিকেটের বাইরে একজন মাত্র বাংলাদেশী টুইটারে শীর্ষ দশের তালিকায় রয়েছেন -গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার। তার ফলোয়ারের সংখ্যা সাড়ে তিন লাখের মত।সোশ্যালবেকারস নামে একটি আন্তর্জাতিক মার্কেটিং প্রতিষ্ঠান এই পরিসংখ্যান দিয়েছে।

ফেসবুকে বাংলাদেশের শীর্ষ ক্রিকেট তারকাদের ফলোয়ারের সংখ্যা টুইটারের কয়েক গুণ বেশী।ফেসবুকে সাকিবের ফলোয়ার এক কোটি ছাড়িয়ে গেছে অনেক আগেই। মুশফিকের অনুসারী প্রায় কোটি ছুঁই ছুঁই। মাশরাফির প্রায় ৮৫ লাখ। বাংলাদেশে টুইটারে ক্রিকেটারদের বাইরে মানুষজন সবচেয়ে বেশি অনুসরণ করে মিডিয়াকে।

সবচেয়ে বেশি অনুসারী বাংলা দৈনিক প্রথম আলোর, তারপরই বিবিসি বাংলার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১