নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে র্যাবের বিশেষ অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে প্রত্যেকের ৬ মাস করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খবিরুল আহসান। বৃহস্পতিবার (১০ মে) দুপুরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এরআগে বুধবার র্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শহরের সাহাপুর এলাকা থেকে তাদের আটক করে বলে জানায় র্যাব। সাজাপ্রাপ্তরা হলো, মো. মামুন, মো. সুমন, রিয়াজ ও মফিজ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা, সহকারী পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।