নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মদের পাট্টায় অভিযান চালিয়েছে র্যাব ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাইসেন্সবিহীন মাদক সেবনের দায়ে সাত মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। একই সাথে তাদের কাছে অবৈধভাবে মদ বিক্রির দায়ে পাট্টা মালিক কিশোর কুমার দত্তকে ১০ হাজার টাকা ও ওমান প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানকালে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খবিরুল আহসান।
বৃহস্পতিবার রাতে পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় অবস্থিত মদের পাট্টায় অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটকের পর এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খবিরুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন, র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা, সহকারী পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।
এএইচ/এবি