শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে চাঁদাদাবির অভিযোগে আ.লীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্থানীয় আ.লীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে দুই লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন, একই এলাকার টাইলস্ ঠিকাদার ব্যবসায়ী ভুক্তভোগি খোরশেদ আলম। রোববার (১৩ মে) লক্ষ্মীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-চন্দ্রগঞ্জে মামলাটি দায়ের করেন, মামলা নং-সিআর-১১৬/১৮। আদালত মামলাটি গ্রহণ করে চন্দ্রগঞ্জ থানার ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

আসামিরা হলো, চন্দ্রগঞ্জ ইউপির বসুদুহিতা গ্রামের সিরাজ উল্যা মিয়ার ছেলে শরীফ হোসেন (৩৩), মুকবুল আহম্মেদের ছেলে স্থানীয় আ.লীগ নেতা শাহজাহান গাজী (৪৫) ও মৃত কোরবান আলীর ছেলে সিরাজ মিয়াসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন।

এজাহারে জানা যায়, মামলার বাদি খোরশেদ আলম বসুদুহিতা এলাকাসহ বিভিন্নস্থানে টাইলস্ ঠিকাদার হিসাবে ব্যবসা করে আসছেন। আসামিরা একই এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। বাদি মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় আসামিরা তার উপর ক্ষিপ্ত হয়। এর প্রেক্ষিতে গত ২৮ এপ্রিল তারিখে উল্লেখিত আসামিরা বাদি খোরশেদ আলমের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। না হলে তারা টাইলস্ ব্যবসার ঠিকাদারি বন্ধ করে দিবে বলে হুমকি দেয়। পরে নীরিহ প্রকৃতির বাদি খোরশেদ আলম ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানায়।

এতে আসামিরা আরো ক্ষিপ্ত হয় এবং দাবিকৃত চাঁদা না দেওয়ায় গত ৬ মে তারিখে ওই এলাকার বট গাছতলা নামকস্থানে বাদি খোরশেদ আলমকে বেদম মারধর করে ফুলা জখম করে। এ সময় তার শোর-চিৎকারে লোকজন এগিয়ে আসলে আসামিরা দাবিকৃত টাকা না দিলে তার পরিবারের সদস্যদের উপর আবারো হামলা করবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায়।

এরপর আহত বাদি খোরশেদ আলমকে তার স্বজনরা উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করান। এ ঘটনায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের অব্যাহত হুমকির প্রেক্ষিতে ভুক্তভোগি খোরশেদ আলম রোববার আদালতে হাজির হয়ে ওই ৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮