মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আফগানদের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক :


ভারতের উত্তরখণ্ডের দেরাদুনে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচ সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে আগেই। প্রথমবারের মতো দল দুটির মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ হবে। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩, ৫ ও ৭ জুন হবে ম্যাচ তিনটি।সিরিজের সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

যুদ্ধ বিধ্বস্ত দেশ হওয়ায় নিরাপত্তার কারণে ভারতেই হোম ভেন্যু বানিয়ে খেলে আসছেন আফগানরা।ছোট ফরম্যাটের এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়ক করা হয়েছে। তার ডেপুটি হিসেবে থাকছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।

গেলো মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে অংশ নেয়া বেশিরভাগ ক্রিকেটারের ওপরই ভরসা করেছে বোর্ড। নতুন দলে বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস, উইকেট রক্ষক কাজী নুরুল হাসান সোহান ও পেসার তাসকিন রহমান। দলের সঙ্গে যোগ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। স্ট্যান্ডবাই রাখা হয়েছে কাজী নুরুল হাসান সোহান, নাঈম হাসান এবং আবুল হাসান রাজুকে।

আগামী ২৯ মে দেরাদুনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে একবারই দেখা হয়েছিল টাইগারদের । ২০১৪ বিশ্বকাপে সেই ম্যাচ জিতেছিল টাইগাররা। তবে সংক্ষিপ্ততম সংস্করণের র‍্যাংকিংয়ে সাকিব আল হাসানের দলের চেয়ে দুই ধাপ এগিয়ে আছে আফগান শিবির।

বাংলাদেশ স্কোয়াড :

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু এবং মেহেদী হাসান মিরাজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০