শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

স্ক্যানিং করে পায়ুপথ থেকে দেড় কেজি স্বর্ণ উদ্ধার

বেনাপোল সংবাদদাতা :


ভারতে পাচারের সময় ১২টি স্বর্ণের বারসহ মহিউদ্দীন (৩৪) নামে একজন পাসপোর্ট যাত্রীকে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা। মঙ্গলবার সকালে ওই যাত্রী কাস্টমস-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশ করার সময় তার শরীর তল্লাশি করে পায়ুপথ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আটক মহিউদ্দীন কুমিল্লার তিতাস উপজেলার কান্তি গ্রামের সাহারিয়া ভূঁইয়ার ছেলে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয় কাস্টমস গোয়েন্দা সদস্যদের। তারা ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শরীরে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে তার শরীর স্ক্যানিং করা হলে তার পায়ুপথে স্বর্ণের সন্ধান পাওয়া যায়। পরে ১ কেজি ৩২০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার সাইফুর রহমান আরটিভি অনলাইকে জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮