রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

আ.লীগ কার্যালয় থেকে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক!

আকাশবার্তা ডেস্ক :


গত শুক্রবার (০৮জুন) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা সাদ আল হাবিবকে আটক করেছে পুলিশ। ওইদিন বিকেল সোয়া ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে ৫৫টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।এ বিষয়ে যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলের কার্যালয় থেকে মাদক ব্যবসায়ী আটক হলে দলের ভাবমূর্তি বলে কিছু থাকে না। আমরা যুবলীগের আহ্বায়ক নাজিম উদ্দিন ভাইকে বলব মোস্তফা সাদ আল হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

তবে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম তালুকদার দাবি করেন, আওয়ামী লীগের কার্যালয় থেকে নয়, কার্যালয়ের সামনের রাস্তা থেকে মোস্তফা সাদ আল হাবিবকে ইয়াবাসহ আটক করা হযেছে। তাঁর নামে দুটি মামলা রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ২০১৬ সালের ১৬ মে মোস্তফা সাদ আল হাবিব (৩৮) ও আরিফুজ্জামান (৩৭) নামের দুজনকে হালুয়াঘাটের ভূবনকুড়া ইউনিয়নের রঙ্গমপাড়া গ্রামে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে তেলিখালী বিজিবি সীমান্ত ফাড়ির হাবিলদার রতন মিয়া। এসময় তাদের কাছ থেকে ৪০ ইয়াবা, ইয়াবা ব্যবসার ৮০ হাজার টাকা ও একটি হোন্ডা আটক করেন।

রতন মিয়া সেসময় ২৭ বিজিবির তেলিখালী সীমান্ত ফাঁড়ি এলাকায় টহলরত ছিলেন। অভিযানের সময় পালিয়ে যায় মোস্তফার দুই সহযোগী আলী হোসেন (৩৮) ও নজরুল ইসলাম (৪০)। এ ঘটনায় ১৭ মে হাবিলদার রতন মিয়া বাদী হয়ে চারজন আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হালুয়াঘাট থানায় মামলা (নম্বর : ৯/৫৭, তারিখ-১৭-০৫-২০১৬) করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১