রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার
প্রতীকি ছবি

৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আকাশবার্তা ডেস্ক :


রাজধানীর সাভার উপজেলায় এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। গতকাল বুধবার (২৭ জুন) উপজেলার স্মরণিকা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।শিশুটি ওই এলাকায় পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকত।

ঘটনার সময় এলাকাবাসী শিশুটির প্রতিবেশী মিলন নামের এক যুবককে আটক করলেও পরে সে কৌশলে পালিয়ে যায়। মিলন পেশায় একজন টাইলস মিস্ত্রি। সেও ওই এলাকায় ভাড়া থাকে।

এলাকাবাসীর বরাত দিয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, মিলন শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে দুই মাস ধরে ধর্ষণ করে আসছিল। শিশুটি ভয়ে কাউকে বিষয়টি জানায়নি। গতকাল রাতে শিশুটির চিৎকার শুনে লোকজন এগিয়ে যায়। তখন মিলনকে আটক করলেও সে কৌশলে পালিয়ে যায়। পরে শিশুটির পরিবার ৯৯৯ ফোন করে বিষয়টি সাভার মডেল থানাকে জানায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১