শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. লিটন (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার দুপুরে সদর উপজেলার ইসলাম মার্কেট এলাকার কবির বাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন উপজেলার আটিয়াতলি গ্রামের আশকআলী ভূঁইয়া বাড়ির মৃত নজির আহমেদ ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসলাম মার্কেট এলাকায় লিটন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রায়পুর থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যায়।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় আহত লিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০