শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

সাংবাদিক আব্দুন নূরের বড় ভাইয়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক :


চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুন নূর এর বড় ভাই জহির উদ্দিন মোহাম্মদ বাবর ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। সোমবার (৩০জুলাই) বিকাল ৪টায় ঢাকা আয়েশা মেমোরিয়াল হসপিটালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ ভাই, বোন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুম জহির উদ্দিন মোহাম্মদ বাবর একজন পল্লী চিকিৎসক ও সার্ভে আমিন ছিলেন। এলাকায় তার বেশ সুনাম রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় মরহুমের নিজবাড়ি সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের বরকন্দাজ বাড়িতে তাঁর জানাজা শেষে মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। জহির উদ্দিন মোহাম্মদ বাবর ওই গ্রামের মৃত মৌলভী আবদুর রহমানের (পঞ্চম) ছেলে।

এ দিকে সাংবাদিক আব্দুন নূরের বড় ভাই জহির উদ্দিন মোহাম্মদ বাবরের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮