রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

বিকাশে প্রতারণা, চন্দ্রগঞ্জে প্রতারক চক্রের এক সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক :


বিকাশ গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলে টাকা ছিনতাই চক্রের সদস্য শাহাদাত হোসেন উজ্জল (২৫) নামে একজনকে আটক করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গত সোমবার (৩০জুলাই) রাতে সদর উপজেলার মান্দারী বাজার থেকে তাকে আটক করা হয়। আটক শাহাদাত হোসেন উজ্জল (২৫) নোয়াখালীর সোনাইমুড়ী আমিশাপাড়া গ্রামের মৃত মো. শাহজাহানের ছেলে। লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর গ্রামের আলী কাউন্সিলরের পার্শ্ববর্তী বাড়ির রবিন (২৬) নামে আরো একজন এই প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলেও স্বীকারোক্তি দেয় উজ্জল।

উজ্জল জানায়-লক্ষ্মীপুর শহর, দালাল বাজার এবং মান্দারী বাজারের বিভিন্ন বিকাশ এজেন্টদের দোকানে গিয়ে গ্রাহকদের বিকাশ নম্বর সংগ্রহ করে তারা। এরপর ওইসব বিকাশ নম্বরে যোগাযোগ করে গ্রাহকদের বোকা বানিয়ে প্রতারণা করা হয়।

মান্দারী বাজারের শাহজাহান টেলিকমের মো. ফারুক জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার দোকানে ৩০৫ টাকা রিচার্জ করতে গিয়ে কৌশলে বিকাশ গ্রাহকদের নম্বর লিখিত খাতার ছবি তুলে নেয় উজ্জল। এ সময় তাকে আটক করে বণিক সমিতির অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি স্বীকার করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

একইদিন বাজারের আরো কয়েকটি বিকাশ এজেন্ট পয়েন্টে ৩০৫ টাকা রিচার্জ ও বিকাশ নম্বর খাতার ছবি তোলার ঘটনা ঘটেছে বলেও খবর পাওয়া গেছে।
রাজু পাটোয়ারি নামে একজন জানান, ঘটনারদিন বিকালে তার মামীর বিকাশ নম্বরে বাজারের ফয়সাল টেলিকম থেকে ২ হাজার টাকা ক্যাশ-ইন করা হয়। পরে ওই দোকানেরই পরিচয় দিয়ে প্রতারণা করে সব টাকা হাতিয়ে নেয় এ চক্রের সদস্যরা। সন্ধ্যায় ফয়সাল টেলিকমসহ মান্দারী বাজারের সকল বিকাশ এজেন্টদের বিষয়টি জানিয়েছিলেন তিনি।

এদিকে চন্দ্রগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম জানান, বিকাশে প্রতারণার অভিযোগে উজ্জল নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১