নাজিম ভূঁইয়া, সৌদিঅারব থেকে :
সৌদিঅারবের মক্কা মহানগর অাওয়ামী যুবলীগের উদ্যোগে মঙ্গলবার মিসফালায় স্হানীয় একটি হোটেলে এক মতবিনিময় সভার অায়োজন করা হয়। সংগঠনের সভাপতি সফিউল অালম মনিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অাবু তৈয়ব এবং মনির হোসেন শিমুলের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অাইনজীবি ও রুপালী ব্যাংকের পরিচালক অালহাজ্ব ব্যারিস্টার জাকির অাহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাংলাদেশ অাওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-অর্থ সম্পাদক হেলাল অাকবর চৌধুরী বাবর।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মক্কা মহানগর অাওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার সেলিম, মক্কা অাওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অালহাজ্ব হারুন খান, হাজি সুমন অাহমদ, মিজানুর রহমান, মো. অামিন, অাবদুল গফুর ও অালী অানসার।
প্রধান অতিথি বলেন, প্রবাসীদের অনেক কস্ট অাছে, অনেক অাক্কেপ অাছে। তা নিয়ে অামাদের বসে পরিকল্পনা করে সমাধান করতে হবে। তিনি অারো বলেন, বাংলাদেশকে সাফ্যলের দ্বারপ্রান্তে নিয়ে যেতে অাওয়ামীলীগ অাবারো ক্ষমতা যাওয়া ছাড়া বিকল্প নেই।
মতবিনিময় সভায় মক্কা ও জেদ্দার বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্হিত ছিলেন।