মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিজয় টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি সাংবাদিক মিলনের মাতৃবিয়োগ

নিজস্ব প্রতিবেদক :


বিজয় টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল মাহমুদ মিলনের মা’ রহমতের নেছা বিউটি আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চন্দ্রগঞ্জস্থ পশ্চিম লতিফপুর গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহে…….রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে, ৩ মেয়ে, মেয়ের জামাই, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।

আজ বাদ আছর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে সামাজিক গোরস্থানে তাঁর মৃতদেহ দাফন করা হবে।

মৃত রহমতের নেছা বিউটির বড় ছেলে ঢাকায় বসবাসরত ইসমাইল মাহমুদ বৃহত্তম নোয়াখালী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘এগিয়ে যাও বাংলাদেশ’ এর প্রধান সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।

এ দিকে সাংবাদিক মিলনের মাতার মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১