বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

খালেদার নেতৃত্বেই নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি

আকাশবার্তা ডেস্ক : 


গত সংসদ নির্বাচনের মতো সরকার এবারও একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে— এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এবার আর সরকারকে একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না। শূন্য মাঠে আর তাদের খেলতে দেওয়া হবে না।

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (২৩আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সরকার ভোটারদের অধিকার কেড়ে নিয়েছে— এমন অভিযোগ করে রিজভী বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এমনটা এখন আর কেউই ভাবেন না।

ফের ৫ জানুয়ারির মতো নির্বাচন জনগণই প্রতিহত করবে— এমন মন্তব্য করে তিনি বলেন, ‘শূন্য মাঠে আর খেলতে দেওয়া হবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে, খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।’

বিএনপির এই নেতা বলেন, ঈদের দিনে বিএনপির সিনিয়র নেতাদের দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আত্মীয়-স্বজনদের দেখা করতে দিলেও বাসা থেকে আনা খাবার নিতে দেওয়া হয়নি। স্বজনের সঙ্গে নিয়ে আহার করার জন্য খালেদা জিয়া সকাল থেকে না খেয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু সরকারকে খুশি করতে কারা কর্তৃপক্ষ খাবার নিতে দেয়নি।

ব্যক্তিগত জিঘাংসা চরিতার্থ করতেই যেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর প্রধানমন্ত্রী রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছ ব্যবহার করে যাচ্ছেন— এমন মন্তব্য করে রিজভী বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা খালেদা জিয়া ও তারেক রহমানকে জড়িয়ে বিভিন্ন বিষয়ে উদ্ভট কথা বলে যাচ্ছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১