সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মাগুরায় ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে নিহত দুই

আকাশবার্তা ডেস্ক : 


মাগুরায় ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৫আগস্ট) ভোরে সদর উপজেলার লাউতারা গ্রামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, সদরের ভাবনহাটি গ্রামের শাহাদত মোল্যার ছেলে সিবাদুল ইসলাম সিবা (৪২) ও যশোরের নরসিংহপুর এলাকার নুর নবী মোল্যার ছেলে কামাল মোল্যা (৩২)।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম জানান, শনিবার ভোরে সদর উপজেলার লাউতারা গ্রামের একটি ইটভাটায় ডাকাতদলের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতরা ডাকাতদলের সদস্য। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা, চারটি রামদাসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31