শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

প্রধানমন্ত্রী একদলীয় শাসনের পথে এগোচ্ছেন : ফখরুল

আকাশবার্তা ডেস্ক : 


‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যে পথে এগোচ্ছেন সে পথ হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার পথ। এখানে জনগণের রায় দেয়ার কোনও পথ দেখছি না আমরা। আর জনগণের রায় নেয়ার কোনও ইচ্ছেও নেই তাঁর।’ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । সোমবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকেদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগামী নির্বাচন যে সবদলের অংশগ্রহণে হবে সেটির কোনও সদিচ্ছা বর্তমান সরকারের নেই। সামনে নির্বাচন, অথচ আজও বিরোধী দলের নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে। আর এর মধ্য দিয়েই সরকার আরও একটি নির্বাচন করতে চাইছে। প্রধানমন্ত্রী বলছেন দেশে গণতন্ত্র আছে, এটি কোন গণতন্ত্র? যেখানে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন করা হবে আর সরকারি দল নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাবে। এভাবে তো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য গোটা জাতিকে হতাশ করেছে। কারণ দেশের এই ক্রান্তিকালে, বিশেষ করে যখন সামনে নির্বাচন সেই সময় জনগণের যে অধিকারগুলো নিয়ে প্রশ্ন সেই অধিকারগুলো আর নির্বাচন নিয়ে তিনি যে কথা বলেছেন তাতে গোটা জাতি হতাশ।’, ‘এখন যে সংকট চলছে তার মধ্যেসবচেয়ে বড় সংকট হলো অবাধ নিরপেক্ষ সরেকারের অধীনে নির্বাচন। সেটি সমগ্র জাতির দাবি, সমগ্র দেশের মানুষের দাবি। অথচ সেই গণদাবিকেই নাকচ করছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী সবকিছু হবে। সংবিধানতো মানুষের তৈরি। ইতোপূর্বে যে সংবিধান ছিলো  সেটিও তাদের তৈরি। সেটিকে তো তারা অনেকবার পরিবর্তন করে নিজেদের দলের সুবিধা মত করে নিয়েছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আজ জাতি আশা করেছিলো জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রী একটি ইতিবাচক কথা বলবেন। সবদলের সমান সুযোগ সৃষ্টি করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। কিন্তু সেটি তিনি করতে পারেননি। এর সম্পূর্ণ ব্যর্থতা তাদের, এর দায়-দায়িত্বও তাদেরকেই নিতে হবে।’

বিএনপির সঙ্গে কোনও সংলাপ হবে না বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটির সমালোচনা করে ফখরুল বলেন, ‘এর আগে ২০১২-১৩ সালেও তারা সংলাপের দাবি উপেক্ষা করেছিলো। পরে বাধ্য হয়েছিল সংলাপে বসতে।’ তিনি বলেন, ‘আমরা জনগণের দাবি নিয়ে লড়াই করছি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এসব তো বিএনপির দাবি নয়, জনগণের দাবি। আমরা জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ফিরিয়ে দিতে লড়াই করে যাচ্ছি। আমরা সংসদে জনগণের প্রতিনিধিত্ব চাই, আর সেটি জনগণেরই দাবি। আমরা শুধু জনগণের দাবির প্রতি সমর্থন রেখে একটি প্রতিনিধিত্বশীল সংসদের জন্য আন্দোলন করছি। যেখানে সবাই জনগণের কাছে জবাব দিতে বাধ্য থাকবে। আর এজন্য খালেদা জিয়া কারাগারে। বিরোধী দলের বহু রাজনীতিক আজ কারাগারে। এ অবস্থার পরিবর্তনের জন্য জনগণই ব্যবস্থা নেবে, জনগণই জবাব দেবে।’

‘তাড়াহুড়ো করে ইভিএম চাপিয়ে দেয়া উচিত হবে না’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ‘এটাতো আমরা আগেই রিজেক্ট করে দিয়েছি। উনার কথার সাথে কি সম্পর্ক?’ ‘নির্বাচন যথাসময়ে হবে, কে আসবে না আসবে তাতে কিছু করার নেই। নির্বাচন বাধা দেয়ার শক্তি কারো নেই’- শেখ হাসিনার এসব কথার সমালোচনা করে তিনি বলেন, ‘এ কথাগুলো বলেই তারা ক্ষমতাকে কুক্ষিগত করছে, রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে একদলীয় শাসন কায়েম করছে। তাই এসবের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের দাবি জনগণই আদায় করে নেবে।’

এর আগে সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ইয়ুথ ফোরান আয়োজিত বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট ২০১৮ অনুষ্ঠানেও বিভিন্ন বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এ দেশ সেই দেশ যেখানে হুমায়ূন আহমেদের মত লেখকের বই আদালতের মাধ্যমে বাতিল করা হয়, শহিদুল আলমের মত লোককে কারাগরে থাকতে হয়। অথচ এই শহিদুল আলম সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজ তিনি কারাগারে। রিমান্ডে নিয়ে তার ওপর নির্যাতন চালানো হচ্ছে।’

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০