শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কোনো কূল না পেয়ে বিএনপি অস্থিরতা তৈরির চেষ্টা করছে

আকাশবার্তা ডেস্ক : 


সরকারের বিরুদ্ধে আন্দোলনে করে কোনো কূল না পেয়ে বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে-বিদেশে বসে আবারো সন্ত্রাস ও নাশকতার ষড়যন্ত্র করা হচ্ছে।

ঢাকা থেকে নীলফামারী পর্যন্ত ট্রেনযাত্রা শেষে রোববার সকালে সৈয়দপুর বিমান বন্দরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। যাত্রাপথে ১৭টি পথসভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক প্রমুখ।

কোটা আন্দোলন, ছাত্র আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এই ট্রেনযাত্রা দেখে তারা (বিএনপি) বুঝে ফেলেছে জনগণের ভোটে তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই।

নির্বাচনের পৌনে দুই মাস আগে দেশের কোথাও অশান্তি বা অস্থিরতা নেই উল্লেখ করে কাদের বলেন, অশান্তি, বিষেদাগার রয়েছে বিরোধী পক্ষের মধ্যে। ট্রেন যাত্রায় আওয়ামী লীগ সফল মন্তব্য করে তিনি বলেন, মানুষের এতো উচ্ছ্বাস, আনন্দ প্রমাণ করে শেখ হাসিনার প্রতি তাদের আস্থা রয়েছে।

এর আগে শনিবার সকালে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যায় নীলফামারীর চিলাহাটীগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস। ট্রেনটিতে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের একাধিক সাংসদ ও কেন্দ্রীয় নেতা ছিলেন। ‘নির্বাচনী যাত্রা’ নামের এই সফরের লক্ষ্য দলীয় নেতা-কর্মীদের চাঙা করা ও সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরা।

নীলসাগর এক্সপ্রেসটি শনিবার সকাল আটটার দিকে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যায়। এটির নীলফামারী পৌঁছার কথা ছিল বিকেল ৪টা ৫৫ মিনিটে। কিন্তু ট্রেনটি রাত ৯টা ৫৬ মিনিটে নীলফামারী পৌঁছায়।

ঢাকা থেকে চিলাহাটি যাত্রায় আওয়ামী লীগ নেতারা ১৭টি পথসভায় বক্তব্য দেন। কোথাও ট্রেন থেকে নেমে মঞ্চে বক্তৃতা করেন তারা। আবার কোথাও স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে ওবায়দুল কাদের বক্তৃতা করেন।

সকালের সংবাদ সম্মেলনে ট্রেনের যাত্রীদের ভোগান্তি নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ কোনো দুর্ভোগ পোহায়নি। লাখ লাখ মানুষ জনসভায় যোগ দিয়েছে। বরং এই ধরনের ট্রেনযাত্রা বিএনপি করলে অনেক বিশৃঙ্খলা হতো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১