বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে দুইদিন ব্যাপী তথ্যমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে দুইদিন ব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। একই সাথে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য ও দুর্নীতি সংক্রান্ত কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা, ‘তথ্য অধিকার আইন ২০০৯’ এর নির্ধারিত ফরম পূরণের কৌশল সম্পর্কে হাতে কলমে ধারণা দেওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুর শাখা।

“তথ্যই শক্তি, জানবো জানাবো-দুর্নীতি রুখবো” এই স্লোগানে সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটির সমাপ্তি ঘটে। পরে জেলা কালেক্টরেট ভবনের সামনের ড্রীল সেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিরাজুল হক মল্লিক। অধ্যাপক কার্তিক সেনগুপ্তর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, টিআইবি কুমিল্লা ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার হুমায়ুন কবির, আবুল মোবারক ভূঁইয়া, আব্দুল মান্নান আকন্দ প্রমুখ।

সভা শেষে তথ্যমেলা পরিদর্শন করেন আয়োজক ও অতিথিবৃন্দ। এ বছর সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০টি স্টল মেলায় বসানো হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে এই মেলার সমাপ্তি হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১