সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার উদ্যোগে বিধবা ফেল ঘর

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে অসহায় এক বিধবা নারীকে টিনসেড বসতঘর নির্মাণ করে দিয়েছেন এক ছাত্রলীগ নেতা। বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার ছখিনা বেগমকে ঘরটি বুঝিয়ে দেওয়া হয়। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. শাহাদাত ভূঁইয়ার উদ্যোগে ঘরটি নির্মাণ করা হয়। এতে প্রায় ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে তার।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সাংগঠনিক সম্পাদক করিমুল হক কনক ক্বারী, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রিয়াদ হোসেন রিফাত ও ছাত্রলীগ নেতা আরেফিন রাকিব প্রমুখ।

জানতে চাইলে ছখিনা বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর অভাবে সংসার চলছে। ঝড়-বৃষ্টিতে ঘরে থাকা খুবই কষ্ট হতো। এখন ঘর পেয়ে নতুনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখছি।

ছাত্রলীগ নেতা শাহাদাত ভূঁইয়া বলেন, শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করার চেষ্টা করছি। আমরা সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করে যাচ্ছি। একই সাথে নৌকা প্রতীকে ভোট ও শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরবো মানুষের কাছে।

জানা গেছে, দেড় বছর আগে ছখিনার স্বামী রিকশাচালক আবদুর রহিম রোগাক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর ৪ মেয়েকে নিয়ে তিনি দিশাহীন হয়ে পড়েন। সম্বল বলতে স্বামীর রেখে যাওয়া এক শতাংশ জমিতে জীর্ণশীর্ণ একটি ঘর ছিল। ঘরের চাল না থাকায় মাথার ওপর মাচাং পেতে প্লাস্টিকের কাগজ দিয়ে কোনমতে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করতেন ছখিনা। নিত্য অভাবের সংসারে ঘরটি মেরামত করার সামর্থ ছিলনা তার। সম্প্রতি ওই এলাকায় গিয়ে ছাত্রলীগ নেতা শাহাদাত এ দৃশ্য দেখে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেন। এতে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুজ্জামান চৌধুরী রাসেল ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস আর্থিক সহযোগিতা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০