শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের প্রতিনিধিদের পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ট্রাস্ট কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর-০৩ (সদর) সংসদীয় আসনের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামপর্যায়ে ট্রাস্টের নিয়োজিত প্রতিনিধিরা এ সভায় অংশগ্রহণ করেন।

সভার সভাপতিত্ব করেন, ট্রাস্টের চেয়ারম্যান ও ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার। বক্তব্যে তিনি বলেন, অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা থেকেই আমি অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট গঠন করেছি। আমার ব্যক্তিগত উপার্জনের অর্থ থেকে একটি অংশ এ ট্রাস্টের মাধ্যমে গরীব, দুঃখী, অসহায় মানুষসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করি।

ট্রাস্টের প্রতিনিধিদের উদ্দেশ্যে অধ্যক্ষ এম এ সাত্তার আরো বলেন, প্রকৃতপক্ষে যারা অসহায়, অস্বচ্ছল, গরীব ও ট্রাস্টের সহযোগিতা পাওয়ার যোগ্য তাদের চিহ্নিত করা এবং ট্রাস্ট কর্তৃক অর্পিত কল্যাণমূলক কর্মকান্ড বাস্তবায়ন করাই হবে তোমাদের কাজ। এছাড়াও ট্রাস্টের প্রতিনিধিদের দক্ষ করে তুলতে ও কর্মমূখী শিক্ষায় শিক্ষিত করতে বিভিন্ন কর্মশালা, ট্রেনিং ও সেমিনারের আয়োজন করা হবে বলে ঘোষণা করেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোহাম্মদ খালেদ, মান্দারী বাজার বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খাঁন, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন সুজন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১