সর্বশেষ:
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

পরকীয়া সম্পর্ক বৈধ করল ভারতীয় সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক :


পরকীয়া সম্পর্ক বৈধ বলে ঘোষণা দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ সংক্রান্ত দেড়শ বছরের পুরনো একটি আইন বাতিল করে ওই ঘোষণা দেয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, তবে বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে এটি। পরকীয়া আইন অসাংবিধানিক। এই আইন স্বেচ্ছাচারীতার নামান্তর। নারীদের স্বাতন্ত্র্য খর্ব করে। ইংরেজ শাসনকালে তৈরি আইন ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতেই এই রায় শীর্ষ আদালতের।

১৮৬০ সালের ওই আইনে বলা হয়েছে, কোনও ব্যক্তি কোনও নারীর সঙ্গে যৌন সম্পর্ক করলে এবং ওই নারীর স্বামীর অনুমতি না থাকলে পাঁচ বছর পর্যন্ত জেল এবং জরিমানা বা উভয়ই হতে পারে। এই আইনকেই চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়। মামলাকারীদের দাবি ছিল, ঔপনিবেশিক শাসনকালে পুরুষদের সম্পত্তি হিসাবে গণ্য করা হত নারীদের। তার ভিত্তিতেই তৈরি হয়েছিল এই আইন। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে এই আইন বাতিল করা হোক।

আরও দাবি ছিল, একই অপরাধে পুরুষকে দোষী করলে নারীদেরও দোষী করতে হবে। সেই মামালতেই রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে তথাকথিত পরকীয়ার জন্য কেউ এবার থেকে আর আইনের চোখে অপরাধী নয়। রায়ে দেশে লিঙ্গ সাম্য আরও বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত হল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930