সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

পরকীয়া সম্পর্ক বৈধ করল ভারতীয় সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক :


পরকীয়া সম্পর্ক বৈধ বলে ঘোষণা দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ সংক্রান্ত দেড়শ বছরের পুরনো একটি আইন বাতিল করে ওই ঘোষণা দেয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, তবে বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে এটি। পরকীয়া আইন অসাংবিধানিক। এই আইন স্বেচ্ছাচারীতার নামান্তর। নারীদের স্বাতন্ত্র্য খর্ব করে। ইংরেজ শাসনকালে তৈরি আইন ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতেই এই রায় শীর্ষ আদালতের।

১৮৬০ সালের ওই আইনে বলা হয়েছে, কোনও ব্যক্তি কোনও নারীর সঙ্গে যৌন সম্পর্ক করলে এবং ওই নারীর স্বামীর অনুমতি না থাকলে পাঁচ বছর পর্যন্ত জেল এবং জরিমানা বা উভয়ই হতে পারে। এই আইনকেই চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়। মামলাকারীদের দাবি ছিল, ঔপনিবেশিক শাসনকালে পুরুষদের সম্পত্তি হিসাবে গণ্য করা হত নারীদের। তার ভিত্তিতেই তৈরি হয়েছিল এই আইন। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে এই আইন বাতিল করা হোক।

আরও দাবি ছিল, একই অপরাধে পুরুষকে দোষী করলে নারীদেরও দোষী করতে হবে। সেই মামালতেই রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে তথাকথিত পরকীয়ার জন্য কেউ এবার থেকে আর আইনের চোখে অপরাধী নয়। রায়ে দেশে লিঙ্গ সাম্য আরও বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত হল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930