রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে যৌতুকের টাকা না পেয়ে নববধূকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে যৌতুকের দাবিকৃত টাকা না পেয়ে লামিয়া আক্তার ঐশী নামের এক নববধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী, শ্বাশুড়ী ও ননদের বিরুদ্ধে। রোববার ভোররাতে সদর উপজেলার বশিকপুর এলাকার শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, গত ৭ মাস আগে বশিকপুর ইউনিয়নের আমির হোসেনের ছেলে আরিফের সঙ্গে একই উপজেলার জাহানাবাদ গ্রামের আলী হোসেনের মেয়ে লামিয়ার বিয়ে হয়। বিয়ের পর ব্যবসার কথা বলে লামিয়ার বাবার কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করেন আরিফ। এরই মধ্যে ৪ লাখ টাকা দেয়া হয় তাকে। কিছুদিন পর বাকী এক লাখ টাকা দিতে চাপ সৃষ্টি করে এবং তা না দেয়ায় বিভিন্ন সময় ওই গৃহবধূকে মারধর করেন স্বামী, শাশুড়ী ও ননদ। রোববার রাতে যৌতুকের টাকা নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে পিটিয়ে ও গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয় তাকে। তবে ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১