আকাশবার্তা ডেস্ক :
চিকিৎসা বিজ্ঞানে ২০১৮ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন এবং জাপানের তাসুকু হনজু। ক্যান্সার চিকিৎসায় সাফল্য অর্জনে তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে।রোগ প্রতিরোধ বিজ্ঞানী অ্যালিসন ও হনজু নতুন এক ধরনের ইমিউন সিস্টেম উদ্ভাবন করেছেন যা ক্যান্সার সেল প্রতিরোধ করতে সক্ষম। মরণব্যাধী ক্যান্সার চিকিৎসায় তাদের এ উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
১ অক্টোবর (সোমবার) সুইডেনের রাজধানী স্টকহোমে এই পুরস্কার ঘোষণা করা হয়।পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি জানায়, ‘ক্যান্সার চিকিৎসায় কীভাবে নতুন কৌশল ব্যবহার করতে হয়, তা দেখিয়েছে অ্যালিসন ও হনজু।’ মর্যাদাপূর্ণ এই পুরস্কারের আওতায় তারা ১ মিলিয়ন ডলার পাবেন।’
প্রতি বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার সবার আগে দেওয়া হয়। আগামীকাল (মঙ্গলবার) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।গত বছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন জেফরি সি হল, মাইকেল রসবাস এবং মাইকেল ইয়ং। ইন্টারনাল বায়োলজিক্যাল ক্লকের সাথে জিন এবং প্রোটিন কীভাবে কাজ করে তা উদ্ভাবন করায় নোবেল পেয়েছিলেন তারা।
সূত্র : আরটিভি অনলাইন