বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে চোর অপবাদে ব্যবসায়ীকে মারধর

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে চোর অপবাদে মো. মিন্টু (৩৩) নামে স্থানীয় এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (০১ অক্টোবর) বিকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী মিন্টু সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দত্তপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির বাচ্চু।

আহত মো. মিন্টু সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের কুশি বাড়ির আবুল কাশেমের ছেলে ও স্থানীয় বাজারের একজন ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, রোববার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের কুশি বাড়িতে চোর অপবাদে একই বাড়ির বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী মো. মিন্টুকে আটক করা হয়। একই বাড়ির প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তার চোর চোর বলে শোর চিৎকার করলে তার বাসুর মো. খোকনের ছেলে সাকিল তাকে আটক করে স্থানীয় মেম্বারকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গেলে মেম্বার গোলাম কবির বাচ্চুর নিকট মিন্টুকে হস্তান্তর করা হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে হট্টগোল সৃষ্টি করে একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে রেজাউল করিম রাজু, আবুল কাশেমের ছেলে মো. ফিরোজ, আবুল খায়েরের ছেলে মো. নজির, সফিকের ছেলে রুবেল, ইউসূফের ছেলে রাফিসহ আরো অনেকে। এ সময় মেম্বারের হাত থেকে ছিনিয়ে নিয়ে মো. মিন্টুকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে তারা। পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসী স্ত্রী জেসমিন আক্তার প্রতিবেশি মিন্টুকে চোর অপবাদ দিতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান মুঠোফোনে জানান, এ ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১